রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, পিএইচডি, আসমা আখতার, এফসিএ, কে. এম. জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আহমেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম সভায় অংশ নেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়। একই সঙ্গে খেলাপি বিনিয়োগ আদায়ের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি পর্যায়ক্রমে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয় পরিচালনা পর্ষদ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.