সিএপিএম ইউনিট ফান্ডে লভ্যাংশ মিলবে না

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএপিএম কোম্পানী লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড সিএপিএম ইউনিট ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইউনিটহোল্ডারদের লভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত সময়ের জন্য এই ফান্ডে কোনো লভ্যাংশ দেওয়া হবে না।

রোববার (২৯ নভেম্বর) বিজিআইসির সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টি সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৯ টাকা ৩৪ পয়সা। আগের বছর ইউনিট প্রতি ৩ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছিল।

ক্রয়মূল্যে ৩০ জুন ২০২৬ তারিখে ফান্ডটির মোট নিট সম্পদের পরিমাণ ছিল ১০ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার ৭৬৪ টাকা এবং বাজারমূল্যভিত্তিক ৯ কোটি ৮০ লাখ ২১ হাজার ৪১৪ টাকা।

ক্রয়মূল্যে ফান্ডটির ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ১০৫ টাকা ৬০ পয়সা এবং বাজারমূল্যে ৯৭ টাকা ২৩ পয়সা।

সর্বশেষ বছরে ফান্ডটির নিট মুনাফা হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার ১১৫ টাকা। আগের বছর ৫০ লাখ টাকা লোকসান হয়েছিল।

সিএপিএম ইউনিট ফান্ডের সম্পাদ ব্যবস্থাপক সিএপিএম কোম্পানী লিমিটেড। এই ফান্ডের ট্রাস্টি র দায়িত্বে আছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.