আগামী ৭ ও ৮ নভেম্বর ঢাকা সফরের কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমের। সফরের মাত্র কয়েকদিন আগে সেটি বাতিল করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও রোববার এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের নির্ধারিত তারিখ ছিল। বাংলাদেশ সফরের পর তার থাইল্যান্ড যাওয়ারও কথা ছিল। “মালয়েশিয়াতেই তাদের একটি অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ না, বাংলাদেশের পর থাইল্যান্ড সফরও বাতিল হয়েছে বলে মালয়েশিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে একই কথা জানানো হয়েছে।
দুই বছর আগে ২০২৪ সালের অক্টোবরে ঢাকা সফর করেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.