দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৫৩২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ৯৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনায় ১২০ জন, বরিশালে ৯৫ জন, ময়মনসিংহে ৫৯ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ৪৭ জন এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ২৭০ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪৪ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে নয়জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গুতে মারা গেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.