গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও টয়ো অটোর চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি এবং টয়ো অটোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকটির গ্রাহক ও কর্মকর্তারা গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা, আকর্ষণীয় অফার ও বিভিন্ন উপহার পাবেন।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার বারিধারার প্রগতি সরণিতে অবস্থিত টয়ো অটোর শোরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা টয়ো অটোর পক্ষ থেকে বিশেষ সার্ভিস ওয়ারেন্টি সুবিধা, আকর্ষণীয় উপহার এবং প্রতিযোগিতামূলক মূল্যে গাড়ি কেনার সুযোগ পাবেন। গ্রাহকদের বাড়তি সুবিধা ও উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি গাড়ির মালিকানার অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক করে তুলতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী এবং টয়ো অটোর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.