সৌদির তেল শোধনাগার ও অর্থনৈতিক এলাকায় হামলার দাবি হুতিদের

সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের অর্থনৈতিক এলাকায় হামলার দাবি করেছে ইয়েমেনি হুতিরা। সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরা এবং দেশটির অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, শোধনাগারে ওই হামলার ফলে আগুন লেগেছে, আর রিয়াদের অর্থনৈতিক এলাকাকে তিনটি ধাপে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এর আগে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা এলাকায় চারটি ড্রোন ধ্বংস করেছে।

নাসার ফায়ার ট্র্যাকিং সিস্টেমে রাস তানুরার শিল্প এলাকায় তাপমাত্রা বৃদ্ধির তথ্য ধরা পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স কালো ধোঁয়ার কুণ্ডলীর একটি স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে এবং ধারণা করেছে যে কালো ধোঁয়ায় আক্রান্ত এলাকার আয়তন প্রায় ৬০০ বর্গকিলোমিটার (২৩০ বর্গমাইল)।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.