দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৪ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ অটোকারস লিমিটেড। দিনটিতে কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় অবস্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। ৯ দশমিক ৫২ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
দরবৃদ্ধির পরবর্তী তালিকায় রয়েছে রিজেন্ট টেক্সটাইল, বঙ্গজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিডি থাই অ্যালুমিনিয়াম, একমি পেস্টিসাইডস, পূবালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.