স্থিতিশীল অবস্থানে বিএসআরএম, ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং দিয়েছে। একই সঙ্গে কোম্পানিটির রেটিংয়ের পূর্বাভাস বা আউটলুক ‘স্টেবল’ (স্থিতিশীল) নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটির ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.