সহযোগী কোম্পানিতে বিনিয়োগ বাড়াবে ট্রাস্ট ব্যাংক

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ট্রাস্ট ব্যাংক পিএলসি তার সাবসিডিয়ারি বা সহযোগী কোম্পানিতে নতুন বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৮৪তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ট্রাস্ট ব্যাংক তার সাবসিডিয়ারি ট্রাস্ট অ্যান্ড পে লিমিটেডে নতুনভাবে ১৫ কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানিটির মূলধন ভিত্তি শক্তিশালী করা এবং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ, ট্রাস্ট অ্যান্ড পে লিমিটেড ট্যাপ ব্র্যান্ড নামে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পরিচালনা করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.