বিদেশে পাচারকালে টেকনাফ থেকে নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিদেশে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ আটজন জিম্মিকে উদ্ধার করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য।

সমুদ্রপথে তাদেরকে থাইল্যান্ড ও মালয়েশিয়া পাঠানো হচ্ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার মধ্যরাতে টেকনাফের লেঙ্গুরবিল এলাকায় ওই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত আটজনের মধ্যে পাঁচই জনই নারী। বাকিদের মধ্যে আট মাস বয়সী এক শিশু, একজন কিশোর ও একজন পুরুষ রয়েছেন। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।

তবে পাচারকারী চক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারের পর সবাইকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.