দেশের বাজারে শাওমির নতুন চার স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স

প্রতিদিনের রান্নার কাজ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে চারটি নতুন স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। নতুন এই পণ্য তালিকায় রয়েছে স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটার, স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার এবং ইলেকট্রিক কেটলি ২ লাইট। স্মার্ট প্রযুক্তি, ব্যবহারবান্ধব নকশা ও প্রয়োজনীয় ফিচারের সমন্বয়ে তৈরি পণ্যগুলো রান্নাঘরের দৈনন্দিন কাজকে আরও সুবিধাজনক করবে।

নতুন পণ্যগুলোর মধ্যে শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারে রয়েছে ৩৬০ ডিগ্রি কনভেকশন হিটিং প্রযুক্তি। এর মাধ্যমে খাবার নাড়াচাড়া না করেই চারদিকে সমানভাবে তাপ পৌঁছে রান্না করা যায়। এতে ৪০ থেকে ২২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে। ফলে এয়ার ফ্রাইংয়ের পাশাপাশি বেকিং, ফারমেন্টেশন, দই তৈরি, খাবার ডিফ্রস্টিং ও ফল শুকানোর কাজেও এটি ব্যবহার করা যাবে।

শাওমি হোম অ্যাপের মাধ্যমে দূর থেকেই যন্ত্রটি নিয়ন্ত্রণ করা যাবে। এতে রয়েছে ১০০টি ক্লাউড রেসিপি এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টা আগে রান্নার সময় নির্ধারণের সুবিধা। এ ছাড়া এর হাই-টেম্পারেচার ডিগ্রিজ ফিচার খাবার থেকে অতিরিক্ত চর্বি ও তেল ঝরাতে সহায়তা করে।

অন্যদিকে, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারে একসঙ্গে আট ধরনের রান্নার সুবিধা রয়েছে। শুধু ভাত নয়, প্রতিদিনের বিভিন্ন খাবারও এতে প্রস্তুত করা যাবে। শাওমি হোম অ্যাপ ব্যবহার করে রান্না নিয়ন্ত্রণ, সময় নির্ধারণ এবং ভাতের পছন্দসই টেক্সচার বেছে নেওয়া যাবে। এর স্মার্ট টেম্পারেচার সেন্সর ভাত পুড়ে যাওয়া ও মাড় উপচে পড়ার ঝুঁকি কমায়।

এ ছাড়া রাইস কুকারটিতে রয়েছে ২৪ ঘণ্টার ডিলে টাইমার, ১২ ঘণ্টা খাবার গরম রাখার ব্যবস্থা এবং নন-স্টিক ইন্টেরিয়র। সহজে পরিষ্কারের জন্য এর ঢাকনা ও স্টিম ভালভ আলাদা করা যায়।

শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটারে ভাতসহ ১০ ধরনের রান্নার সুবিধা রয়েছে। এর ৮৬০ ওয়াটের হিটিং সিস্টেম দ্রুত রান্নায় সহায়তা করে। ছয় স্তরের ইনার পট তাপ সমানভাবে ছড়িয়ে দেয় এবং খাবার দীর্ঘসময় গরম রাখতে সাহায্য করে। এতে মাত্র ৩০ মিনিটে ভাত রান্নার সুবিধার পাশাপাশি রয়েছে ২৪ ঘণ্টার শিডিউলিং, ১২ ঘণ্টা খাবার গরম রাখার ব্যবস্থা ও ওপরের অংশে টাচ কন্ট্রোল।

পানি গরম করার জন্য শাওমি এনেছে ইলেকট্রিক কেটলি ২ লাইট। ১ দশমিক ৫ লিটার ধারণক্ষমতার এই কেটলিতে রয়েছে ১ হাজার ৫০০ ওয়াটের হিটিং পাওয়ার। এর ভেতরের অংশ তৈরি করা হয়েছে ৩০৪ ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল দিয়ে, যা পরিষ্কার করাও সহজ। পানি ঢালার সময় ছিটকে পড়া কমাতে এতে রয়েছে বিশেষ নকশার স্পাউট। পাশাপাশি ডাবল-লেয়ার ইনসুলেশন, ড্রাই-বয়েল প্রোটেকশন এবং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার সুবিধা রয়েছে।

শাওমি জানিয়েছে, নতুন চারটি পণ্যই দেশের সব শাওমি অনুমোদিত স্টোরে পাওয়া যাচ্ছে। এর মধ্যে স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের দাম ১৫ হাজার ৯৯৯ টাকা, স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারের দাম ৮ হাজার ৯৯৯ টাকা, মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটারের দাম ১০ হাজার ৫৫০ টাকা এবং ইলেকট্রিক কেটলি ২ লাইটের দাম ৩ হাজার ৩৯৯ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.