হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ৯২৫ জন রোগী এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৫৫ হাজার ৪২৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট দুই লাখ ২৮ হাজার ৪৬৬ রোগী, যাদের মধ্যে দুই লাখ ১৯ হাজার ৭১৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.