চীনের শেনঝেনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠক। বৈঠকের শুরুতে এই সম্মিলনকে ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে তিন দেশের শীর্ষ নেতারা এই বৈঠকে বসেছেন।
উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে এমন সরাসরি বৈঠক ইতিহাসে প্রথম। তিনি এই সম্মিলনের গুরুত্ব তুলে ধরে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এর বিশেষ তাৎপর্যের কথা উল্লেখ করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.