সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ১৩ দশমিক ৪৭ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ১৫ বছর মেয়াদি একটি ট্রেজারি বন্ডের দর কমেছে ৪ দশমিক ৮৯ শতাংশ।
এছাড়া, ১৫ বছর মেয়াদি আরেকটি ট্রেজারি বন্ড, বে লিজিং, ইসলামী ব্যাংক বাংলাদেশ, জেনারেশন নেক্সট ফ্যাশনস, আইবিবিএল দ্বিতীয় পারপেচুয়াল বন্ড, এসিআই লিমিটেড ও পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড দরপতনের শীর্ষ দশে স্থান পেয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.