সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনে প্রধান সূচকসহ ডিএসইর তিনটি সূচকই কমেছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩৮ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৭৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২ দশমিক ০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৬৯ পয়েন্ট কমে ২ হাজার ৭৩ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস সূচক ২ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৭২ দশমিক ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এ সময় ডিএসইতে মোট ২৫০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ ছাড়া ৭ কোটি ৬১ লাখটি শেয়ার কেনাবেচা হয়েছে।

এদিন বেলা ১১টা ৩৮ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট ৩৫০টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৮টির শেয়ারের দর বেড়েছে, ১৬৫টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারদর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.