বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে স্থাপিত মার্কিন রাডার সিস্টেম লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, অঞ্চলটিতে মার্কিন বাহিনীর শত্রুতামূলক তৎপরতা মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার সিস্টেম লক্ষ্য করে ইরানের দাবিকৃত একাধিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কায় বাহরাইনজুড়ে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনসাধারণকে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে সরকারি সংবাদমাধ্যম ও অনুমোদিত চ্যানেলগুলো অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আইআরজিসির দাবি করা হামলায় মার্কিন রাডার সিস্টেমের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.