দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৬ নভেম্বর) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ও শরিয়াহ সূচক সামান্য বাড়লেও কমেছে ডিএসই-৩০ সূচক। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।
সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৬৩ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইর অপর সূচক ডিএসই-৩০ কমেছে ২ দশমিক ৬৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ। সূচকটি ২ হাজার ৭৫ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ৬৮ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিন শেষে ডিএসইতে মোট ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন মোট ২৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৬৯৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ২ লাখ ৬ হাজার ৩৬২টি।
এদিকে, দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১৮টির এবং কমেছে ২০২টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.