সূচকের উত্থানে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৬ নভেম্বর) সূচকের উর্ধমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়েছে।

সোমবার সকাল ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৭৪ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে ডিএসইর অপর সূচক ডিএসই-৩০ বেড়েছে ১ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ। সূচকটি ২ হাজার ৭৯ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে। আর শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৯ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২১৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে হাতবদল হয়েছে ৫ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার ৫৪৪টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ৫৩ হাজার ২৫৬টি।

এদিকে, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২১২টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে বাকিগুলোর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.