আইসিবির নবনিযুক্ত কর্মকর্তাদের ফাউন্ডেশন ট্রেনিং অনুষ্ঠিত

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর যোগদানকৃত ৯ম ও ১০ম গ্রেডের কর্মকর্তাদের তিন দিনব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ অনুষ্ঠিত হয়েছে।

১০ থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত আইসিবির প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান ইমাম।

এ ছাড়া আইসিবি প্রশিক্ষণ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মো. মাহাবুব হাসান প্রশিক্ষণটির কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.