সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড। সপ্তাহজুড়ে বন্ডটির দাম কমেছে ১৭ দশমিক ৩৭ শতাংশ। সপ্তাহ শেষে প্রতিটি বন্ডের দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৮ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৬ হাজার ৫৪৫ টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৮ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ২০৯ টাকা ৯০ পয়সায়। ৮ দশমিক ৮৯ শতাংশ দরপতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিটের দাম দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সায়।

এ ছাড়া দরপতনের শীর্ষ দশের তালিকায় রয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রভাতী ইন্স্যুরেন্স, সিএনএ টেক্সটাইলস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এবং সূহৃদ ইন্ডাস্ট্রিজ।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.