ডিএসইতে বাজার মূলধন কমলেও বেড়েছে লেনদেনের গতি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর) সূচকের মিশ্র প্রবণতার মধ্যে কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি ০২ লাখ টাকা। তবে এ সময়ে দৈনিক গড় লেনদেন ও মোট লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে দরপতনের তুলনায় দরবৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও ছিল বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি ০২ লাখ টাকা বা শূন্য দশমিক ৫৪ শতাংশ।

এদিকে সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪১৩ দশমিক ০৪ পয়েন্ট। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে সূচকটি ৩১ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়েছে।

অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ২ হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস সূচক ৯ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসইর এসএমই সূচক ডিএসএমইএক্স ২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ কমে ৯৪২ দশমিক ২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় আরও দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৫২৬ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৩৩ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে শেয়ার ও ইউনিটের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭ কোটি ৭৩ লাখ, যা আগের সপ্তাহে ছিল ৮৯ কোটি ৭৪ লাখ।

বাজারের সার্বিক চিত্রে দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৩৫টির। এ ছাড়া ৩৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল এবং ৩১টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।

সপ্তাহজুড়ে ডিএসইর ব্লক মার্কেটে ১৬৭ কোটি ১ লাখ টাকা, এসএমই মার্কেটে ১২ কোটি ৯৬ লাখ টাকা, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) ১ কোটি ৫৮ লাখ টাকা এবং সরকারি সিকিউরিটিজে ৫১ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.