স্কয়ার ফার্মার প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৮ টাকা ৩৫ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ক্যাশফ্লো হয়েছে ৫ টাকা ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৫৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৮৭ টাকা ৩৫ পয়সা। আগের হিসাববছরের ৩০ জুন শেষে যা ছিল ১৭৮ টাকা ৯৯ পয়সা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.