দরবৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ২৮ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ৩১ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটির দর ৯ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ২০ পয়সা হয়েছে।

তৃতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটির দর ১৬ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ১৭ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—পেনিনসুলা চিটাগং, বঙ্গজ, রিপাবলিক ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, মাগুরা মাল্টিপ্লেক্স, বেক্সিমকো এবং  কট্টলি টেক্সটাইল।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.