পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৬ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩৪ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৬৪ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে যা ছিল ২২ টাকা ৯৩ পয়সা।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমে যাওয়া, ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি, ডলারের বিনিময় হারের ওঠানামা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.