সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৪৪ লাখ ৬৮ হাজার ২২১টি শেয়ার ৫ হাজার ৭২১ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৫২ লাখ ৩৮ হাজার ৬৯৬টি শেয়ার ২ হাজার ৯০৮ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩৮ টাকা ১০ পয়সা।
তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলস লিমিটেডের ১৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ২১ লাখ ৫৭ হাজার ২৩৫টি শেয়ার ৩ হাজার ৪৫০ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৮১ টাকা ৯০ পয়সা।
লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—ইভিন্স টেক্সটাইলস, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, রানার অটোমোবাইলস, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল এবং বারাকা পতেঙ্গা পাওয়ার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.