গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৫ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৮৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয় ৬১ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুই জন এবং সিলেট বিভাগে দুই জন। এ সময়ে নিশ্চিত হামে কোনও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের।
বিভাগভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহভাজন রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, ৪২৮ জন। এরপর সিলেটে ১৪২ জন, চট্টগ্রামে ১৬৩ জন, রাজশাহীতে ৩৩ জন, ময়মনসিংহে ৫২ জন, বরিশালে ৯৭ জন, খুলনায় ৪০ জন এবং রংপুরে ৩৩ জন। একই সময়ে ঢাকায় নিশ্চিত রোগী ৪১ জন, সিলেটে ১০ জন, চট্টগ্রামে ১০ জন, বাকি বিভাগগুলোতে শূন্য। এ পর্যন্ত হামে মোট ভর্তি হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৫ রোগী। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.