রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১৪৪ জন, ওয়ারী বিভাগে ৯৫ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৪১ জন এবং এসআরইউ ও গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছেন।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম ও ৪ পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, দুটি চাকু এবং দুটি কাটার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.