দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহ ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৩৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৬৭ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭১ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫২৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন আরও দুজন। ফলে এক দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ২২০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ১ হাজার ১৫৩ জন রোগী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.