সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৪১৩ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে এক্সচেঞ্জটিতে মোট, ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ২০ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৫১৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ১ লাখ ৯৪ হাজার ১৬২টি।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩১ দশমিক ০১ পয়েন্ট বা ১ দশমিক ৫২ শতাংশ বেড়ে ২ হাজার ৬৮ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১০ দশমিক ৮৩ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪৭ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে।

দিনটিতে ডিএসইতে ২৫০টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ারের দর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.