ডেমোক্র্যাটদের ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওবামা লিখেছেন, আজ রাতে আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায় যা মানুষকে বিভক্ত করার বদলে একত্র করে, এবং এমন নেতাদের চায় যারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারে।
মিশিগান ও জর্জিয়ার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ওবামা বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।
তিনি আরও যোগ করেন, এখন আমাদের কাজ হলো হাতা গুটিয়ে কাজে নেমে পড়া, যেখানে আমাদের ক্ষমতা আছে সেখানে পরিবর্তন আনা, আরও ক্ষতি প্রতিরোধ করা এবং ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.