দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দরপতনের শীর্ষস্থান দখল করেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। এদিন ফান্ডটির ইউনিট দর ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন ফান্ডটির ইউনিট দর ১৪ টাকা ৮০ পয়সা থেকে ১ টাকা ৪০ পয়সা কমে ১৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৮১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটির দর ৪৫ টাকা ৪০ পয়সা থেকে ৪ টাকা কমে ৪১ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর কমেছে ৬ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর ৯১ টাকা ৭০ পয়সা থেকে ৫ টাকা ৯০ পয়সা কমে ৮৫ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

দরপতনের শীর্ষ দশের তালিকায় আরও রয়েছে—তুং হাই নিটিং অ্যান্ড ডাইং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ড এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.