২০২৭ সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওই বছর মোট ২৯ দিন ছুটি থাকবে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের সরকারি ছুটির মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি, আর ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.