দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ভ্যাটসহ এই দাম কার্যকর হয়েছে সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে।
সোমবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানায় বাজুস। সংস্থাটির নির্ধারিত তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এর আগে ৩১ অক্টোবর টানা দ্বিতীয়বারের মতো সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। সেই দর থেকে এবার আবারও বাড়ল সোনার দাম।
এদিকে সোনার দাম বাড়লেও রূপার দরে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ২ হাজার ২১৬ টাকা।
উল্লেখ্য, এক ভরি সোনা বা রূপার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.