এইচএসসিতে ঢাকায় পাসের হার সর্বোচ্চ, বরিশালে সর্বনিম্ন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।

বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭, যশোরে ৪৪ দশমিক ৯২, সিলেটে ৫০ দশমিক ৯০, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ এবং রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ।

এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর বোর্ডটিতে পাস করেছেন ৫২ দশমিক ০৭ শতাংশ পরীক্ষার্থী। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা কমেছে ৩ হাজার ২০১ জন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.