দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিটের দাম ২১ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে প্রতিটি ইউনিটের সমাপনী দর দাঁড়িয়েছে ৩৯ টাকা ১০ পয়সা, আগের সপ্তাহে যা ছিল ৩২ টাকা ১০ পয়সা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিব্রা ইনফিউশনস। কোম্পানিটির শেয়ারদর ১৯ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৫৯৯ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। ১৭ দশমিক ৬৫ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২ টাকা।
এ ছাড়া সপ্তাহজুড়ে ডিএসইর দরবৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে—মিরাকল ইন্ডাস্ট্রিজ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, খুলনা পাওয়ার কোম্পানি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.