টানা কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। গত কয়েক দিনের তুলনায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সূর্যের প্রখরতা ছিল কম। তবে মেঘের দেখা মিললেও বৃষ্টির দেখা মেলেনি। ফলে ভ্যাপসা গরম থেকে এখনো স্বস্তি মেলেনি নগরবাসীর।
শুক্রবার (৩০ অক্টোবর) এ অবস্থায় আগামীকাল বিকেলের দিকে রাজধানী ঢাকায় বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দিনের বেশিরভাগ সময় ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৬৬ শতাংশ। সব মিলিয়ে প্রায় এক ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
আগামীকাল রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে অনুভূত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
অন্যদিকে, রাতের দিকে তাপমাত্রা কমে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। এ ছাড়া রাতেও রাজধানীতে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.