নতুন সাবসিডিয়ারি গঠন করবে ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি একটি নতুন সহযোগী  কোম্পানি গঠন করবে। হংকংয়ে এই কোম্পানি গঠন করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের  বৈঠকে এ কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, প্রস্তাবিত সাবসিডিয়ারি কোম্পানিতে আগামী তিন বছরে ৬০ লাখ হংকং ডলার বিনিয়োগ করা হবে। মানি লেনডিং লাইসেন্স এর আওতায় এটি পরিচালিত হবে। নতুন এই সাবসিডিয়ারি গঠনের উদ্দেশ্য আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রমের পরিধি বাড়ানো, ক্রস বর্ডার ট্রেড ফাইন্যান্স বিজনেসকে শক্তিশালী করা, বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সুবিধাকে কাজে লাগানো।

 

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.