দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি ডিএস-৩০ ও ডিএসইএস সূচকও বেড়েছে। একই সঙ্গে দরবৃদ্ধির তালিকায় থাকা কোম্পানির সংখ্যা দরপতনের তালিকার চেয়ে বেশি রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টা ২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৪০৭ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় ডিএস-৩০ সূচক ১ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে ২ হাজার ৮৯ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৩ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ হাজার ৫০ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় পর্যন্ত বাজারটিতে মোট ১ হাজার ১৪৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট ৪ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ৩০৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেন সম্পন্ন হয়েছে ৩৮ হাজার ৭৭৬টি।
বাজারের সার্বিক চিত্রে দেখা যায়, এ সময় পর্যন্ত ২৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৮০টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.