হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজন শিশু। বাকি ছয়জন মারা গেছে হামের উপসর্গে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের দুজন, বরিশাল বিভাগের একজন এবং খুলনা বিভাগের দুজন রোগী রয়েছে।
এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। এবং হামের উপসর্গে ১ হাজার ১৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৬৩ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ২৩২ জনের শরীরে।
প্রতিবেদন আরও বলছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন। অন্যদিকে হামের উপসর্গ মিলেছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনের শরীরে।
অন্যদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯১ হাজার ৯০ জন।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) হাম উপসর্গে সারাদেশে ছয়জন শিশুর মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.