হাম উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
একই সময়ে দেশে নতুন করে ৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৮।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে চলতি বছর সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.