দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৬ অক্টোবর) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। ৭ দশমিক ৬৯ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড।
দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—লিব্রা ইনফিউশন লিমিটেড, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.