আস্থার ২৭ বছর উদযাপন করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) প্রতিষ্ঠার ২৭ বছর পূর্তি উদযাপন করেছে। রোববার (২৫ অক্টোবর) রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয় এমটিবি সেন্টারে আনন্দঘন পরিবেশে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আস্থায় গাঁথা ২৭ বছর’ প্রতিপাদ্যে আয়োজিত এ উদযাপনে ব্যাংকটির দীর্ঘ পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা চৌধুরী আখতার আসিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আয়োজনে অনুপ্রেরণামূলক বক্তব্য, ব্যাংকের ২৭ বছরের কার্যক্রম নিয়ে স্মৃতিচারণা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সৈয়দ মাহবুবুর রহমান নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গত ২৭ বছরের পথচলায় মানুষের অকৃত্রিম বিশ্বাসই এমটিবির সবচেয়ে বড় শক্তি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমটিবি টাওয়ারসহ দেশের সব শাখা ও উপশাখায় দিনটি উদযাপন করা হয়। ব্যাংকটির মতে, এ আয়োজন উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার প্রতি তাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.