দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন চলছে। বেলা ১১টা ২২ মিনিটে ডিএসইর প্রধান সূচকসহ দুটি সূচক বেড়েছে। তবে এ সময়ে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১১টা ২২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৬ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের অবস্থানের তুলনায় সূচকটি বেড়েছে ০ দশমিক ১০ শতাংশ।
এ সময়ে ডিএসইর ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৪ দশমিক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৬ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের এ সময়ে ডিএসইতে ১২৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৭৮টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে কয়েকটি কোম্পানির শেয়ারদর।
সকাল ১১টা ২২ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৭৯ লাখ টাকা। এ সময়ে ৫ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ৪৫৭টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ৫২ হাজার ১০৬টি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.