থাই ভিসার আবেদন এবং ভিসার পেমেন্ট সুবিধা তিন দিন বন্ধ রাখা হবে।
ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস থাইল্যান্ডগামী যাত্রীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দূতাবাসের অভ্যন্তরীণ সার্ভার রক্ষণাবেক্ষণের কারণে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত থাই ই-ভিসা এবং পেমেন্ট সিস্টেমের সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। নোটিশ অনুযায়ী, আগামী ১ নভেম্বর সেবা চালু হবে।
দূতাবাস জানিয়েছে, এ সময়ে যারা থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা যেন তাদের ভিসা আবেদন এবং পেমেন্টের বিষয়টি আগে থেকেই পরিকল্পনা করে রাখেন, যাতে যাত্রার তারিখের আগে পর্যাপ্ত সময় হাতে থাকে। সাময়িক এই অসুবিধার জন্য দূতাবাস দুঃখ প্রকাশ করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.