দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত শনিবার (১৭ অক্টোবর) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আরডি ফুড, গোল্ডেন সন, প্যাসিফিক ডেনিমস, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.