লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইলস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত শনিবার (১৭ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ টাকার।

তৃতীয় স্থানে থাকা মতিন স্পিনিং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৮ লাখ  টাকার।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী আঁশ, ইসলামী ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল,প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিটি ব্যাংক এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.