দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (১৭ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচকসহ সবকটি সূচক কমেছে। একই সঙ্গে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৮৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৩ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ২ হাজার ৯০ দশমিক ৫১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১ হাজার ৭২ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে।
দিন শেষে ডিএসইতে মোট ৩১৭ কোটি ৩৮ লাখ টাকা লেনদেন হয়েছে। এদিন মোট ১১ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার ৮১৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার ৬৪৪টি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২২৯টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.