পুঁজিবাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। আগের হিসাববছরে এ আয় ছিল ৪ টাকা ১০ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ২৮ টাকা ৮৬ পয়সা।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯ টাকা ৬৮ পয়সা। আগের বছর এ পরিমাণ ছিল ৬ টাকা ৯৩ পয়সা।
আগামী ১৩ ডিসেম্বর, ২০২৬ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। তবে এ সভা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষ। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর, ২০২৬।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.