আজ ১৭ অক্টোবর, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি)-এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশের বীমা শিল্পর অন্যতম পথিকৃত, আন্তর্জাতিক স্বীকৃত, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এম এ সামাদ রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে অবসর গ্রহণর পর ১৯৮৫ সালে বেসরকারি খাতের প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি) প্রতিষ্ঠা করেন। মূলত জীবনবীমার একজন লিজেন্ড হয়েও তিনি সাধারণ বীমার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।
তিনি ছিলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির প্রতিষ্ঠাতা, উদ্যাক্তা-পরিচালক এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির সাবেক চেয়ারম্যান। তিনি বাংলা ও ইংরেজিতে তিনি জীবন বীমার উপর তিনটি এবং সাধারণ বীমার উপর একটি বই রচনা করেছেন, যা দেশ-বিদেশে বিপুলভাব সমাদৃত। জাতিসংঘর বাণিজ্য ও উনয়ন সম্পর্কিত টেকনিক্যাল এসএস্ট্যান্স প্রোগ্রামে তাকে একজন আন্তর্জাতিক বিশষজ্ঞ হিসেবে তালিকাভুক্ত করা হয়। তিনি ইউএনডিপির অধীন বীমাশিল্প ফেলোশিপ সংক্রান্ত অনুষ্ঠান সমূহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন দেশ ভ্রমণ করেন। এম এ সামাদ ১৯২৩ সালের ১লা জানুয়ারী মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.