দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি ডিএসই-৩০ ও ডিএসইএস সূচকেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একই সঙ্গে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৫ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে ডিএসই-৩০ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৪ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইএস সূচক ৪ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেনে মোট ৫ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৭৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ সময়ে মোট ৫৭ হাজার ৬৬২টি লেনদেন সম্পন্ন হয়েছে।
বাজারের দরবৃদ্ধির তালিকায় রয়েছে ২৩৫টি কোম্পানি। বিপরীতে দর কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে অন্য কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিটের দাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.